২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সিগারেটের ব্যান্ডরোলসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে সিগারেটের বিপুল পরিমাণ ব্যান্ডরোলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 01:35 AM

Updated : 22 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার রাত ১০টার দিকে শাহ আমানত সেতু এলাকায় কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ বস্তা ব্যান্ডরোলসহ ওসমান আলীকে গ্রেপ্তার করে।

একবার ব্যবহার হওয়া ৫ বস্তা ব্যান্ডরোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রামের কেরানীহাট থেকে ঢাকায় পাঠানো হচ্ছিল।

কর্ণফুলী থানার এসআই মোশাররফ হোসেন জানান, একবার ব্যবহার হওয়া এসব ব্যান্ডরোল শুল্ক ফাঁকি দিয়ে পুনরায় সিগারেটের প্যাকেটে ব্যবহারের জন্য পাঠানো হচ্ছিল।

তিনি জানান, ৫ বস্তায় ১২০টি বান্ডিলে ছয় লাখ পিস ব্যান্ডরোল ছিল।

তার দাবি এসব ব্যান্ডরোল ব্যবহৃত হলে সরকার বিভিন্ন সিগারেটের প্যাকেট থেকে ৭২ লাখ টাকার মতো শূল্ক থেকে বঞ্চিত হতো।