২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা

ফেনীতে দুর্বৃত্তরা কুপিয়ে এক ব্যবসায়ীকে হত্যা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 01:33 AM

Updated : 22 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তরা কুপিয়ে মনির আহমদকে (৩২) গুরুতর আহত করে।

রাত পৌনে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, মনির ফেনী সদর উপজেলার মগদাই গ্রামের অলি আহমদের ছেলে। তার ফেনী সদরে দোকান রয়েছে এবং অন্যান্য ব্যবসা করতেন।

নিহতের ফুফাতো ভাই মো. রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনির বিকালে ফেনী সদর থেকে সোনাগাজীতে নানার বাড়িতে যাবার পথে চান্দলা নামক স্থানে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।