২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশ ফেরত দিয়েছে বিএসএফ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি রাজু হোসেনের মৃতদেহ ফেরত দিয়েছে তারা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 07:50 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কোড়িয়া সীমান্তের নন্দাইল এলাকা দিয়ে মৃতদেহ বিজিবি সদস্যদের হাতে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার।

এর আগে সকাল ৯টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত হয়।

এ সময় জয়পুরহাট-৩ বিজিবির উপঅধিনায়ক মেজর নাসির ইমাম রুমি ও বিএসএফের পক্ষে পতিরাম-৭৫ ক্যাম্পের ব্যাটালিয়ন কমান্ডেন্ট এস কে শ্রীবাস্তবসহ বিজিবি ও বিএসএফের বিভিন্নস্তরের কর্মকর্তা ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ভোরে জেলার পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তের নন্দাইল এলাকায় গরু আনতে গেলে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক রাজু হোসেন নিহত হন। এরপর মৃতদেহ বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

রাজু পাঁচবিবি উপজেলার নন্দাইল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।