২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা ব্যাংকের ডিএমডিকে আত্মসমর্পণের নির্দেশ

অনিয়মের মাধ্যমে বিসমিল্লাহ গ্রুপকে ঋণ পাইয়ে দেয়ার মামলায় যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোজাম্মেল হোসেনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 04:20 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

হাই কোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার এই আদেশ দেন।

গত ২২ জুলাই হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পরদিনই কারাগার থেকে বেরিয়ে আসেন মোজাম্মেল হোসেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান। মোজাম্মেলের পক্ষে ছিলেন শ ম রেজাউল করিম। সঙ্গে ছিলেন বিএম ইলিয়াস কচি।

জনতা, প্রাইম, প্রিমিয়ার, যমুনা ও শাহজালাল ইসলামী ব্যাংক থেকে মোট ১ হাজার ১৭৪ কোটি টাকা সরানোর অভিযোগে গতবছর ৩ নভেম্বর দুদক রাজধানীর রমনা মডেল, মতিঝিল ও নিউ মার্কেট থানা ১২টি মামলা করে।

ভুয়া কাগজপত্র দেখিয়ে অর্থ সরানো হয়েছে বলে এসব মামলা অভিযোগ করা হয়।

মামলাগুলোয় বিসমিল্লাহ গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের ১৩ জন এবং পাঁচ ব্যাংকের ৪০ জনকে আসামি করা হয়।

প্রাইম ব্যাংকের কর্মকর্তা হিসাবে মোজাম্মেল হোসেনকে দুই মামলায় আসামি করা হয়। পরে তিনি যুমনা ব্যাংকে যোগ দেন।

গত ২০ জানুয়ারি এসব মামলায় গ্রেপ্তার করা হয় মোজাম্মেলকে।