২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাস খাদে, নিহত ১

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন, আহত হন অন্তত ২০ যাত্রী।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 08:15 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

সোমবার বিকালে আড়পাড়া এলাকায় এই দুর্ঘটনায় আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) সৈয়দ প্রুধা আকতার জানান, বিকাল ৫টার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস আড়পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ে ওই ব্যক্তি নিহত হন।

শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।