২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ সদরে দেয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হন আরো দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 06:43 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার রফিক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, আদমজী ইপিজেডে ‘ফ্যাশন সিটি’ নামে একটি পোশাক কারখানার ডাইং ইউনিটের ইটিপি প্ল্যান্টের বর্জ্য পরিষ্কারের কাজ করছিলেন ঠিকাদারের নিযুক্ত বহিরাগত শ্রমিকরা।

শিল্প বর্জ্যগুলো একটি দেয়ালের পাশে স্তূপ করে রাখার সময় আকস্মিকভাবে দেয়ালটি ধসে পড়ে তিন শ্রমিক আহত হন।

আহতদের মধ্যে দুই জনকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।

আরেক শ্রমিক মানিকের অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি আলাউদ্দিন।