মাদারীপুরে যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার
মাদারীপুরের কালকিনিতে এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কাওসার হাওলাদার (২৪) ওই এলাকার আজিজ হাওলাদারের ছেলে।
কালকিনি থানার ওসি নাজমুল হুদা জানান, রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল কাওসার। সকালে পালরদি নদীর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, “পরিবারের দাবি পূর্ব শত্রুতার জের ধরে কাওসারকে হত্যা করা হয়েছে।”
