২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জাপুরে দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 12:49 AM

Updated : 22 Aug 2022, 08:38 PM

মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি যোবাইদুল আলম জানান, রোববার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুল্যা মনসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাংলাদেশ বিমানের প্রকৌশলী রোস্তম আলী (৫৫), তার স্ত্রী ফেরদৌস জেসমিন ইতি (৪৫), ছেলে সাদনান (১৭) ও গাড়ির চালক শহিদুল ইসলাম সরকার (৩৫)।

রোস্তম আলীর ছেলে রাফছান (১২) ও ভাগ্নি তাসনিম নাবিলাও (২০) এ দুর্ঘটনায় আহত হয়েছেন।

ওসি জানান, নওগাঁ সদরের হালঘোষ পাড়ার বাসিন্দা রোস্তম আলী পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়ির ছয় আরোহীর সবাই গুরুতর আহত হন।

তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে তিনজনের মৃত্যু হয়। আর মির্জাপুর থেকে ঢাকায় নেয়ার পথে মারা যান রোস্তম আলী।

আহত রাফছান ও নাবিলাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।

</div>  </p>