ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
বরিশালের বানারীপাড়ায় ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
ফাইল ছবি
বানারীপাড়া থানার ওসি গোলাম সরোয়ার জানান, রোববার সন্ধ্যায় বানারীপাড়া পৌর শহরের হাসপাতাল রোড থেকে আটক তুহিন মৃধা পৌর ছাত্রদলের সভাপতি।
তার কাছ থেকে পাঁচ বোতল ফেন্সিডিল, ১০টি পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
