২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে স্টিমার বিকল, ৭০০ যাত্রী উদ্ধার

প্রায় ৭০০ যাত্রী নিয়ে সন্দ্বীপ চ্যানেল পার হওয়ার সময় বিআইডব্লিউটিসির একটি স্টিমার সাগরে বিকল হওয়ার পর আরোহীদের উদ্ধার করেছে কর্তৃপক্ষ। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 07:32 PM

Updated : 25 Apr 2022, 04:30 PM

রোববার দুপুরে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে যাত্রী নিয়ে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (যাত্রী) নাসির মোহাম্মদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিরা ঘাটের কাছাকাছি এসে এমভি কাজল নামের স্টিমারটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

“বেলা ২টার দিকে জাহাজের একটি ইঞ্জিন ব্রেক ডাউন হয়।”

এরপর স্টিমারটি আর সচল করা সম্ভব না হওয়ায় সাগরেই নোঙর করে রাখা হয়।

বিকাল সাড়ে ৩টা থেকে ৫টার মধ্যে কুমিরা ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে যাত্রীদের পালা করে নিরাপদে সরিয়ে আনা হয় বলে জানান নাসির।