সন্দ্বীপে ট্রলারের পাখার আঘাতে নিহত ১
চট্টগ্রামের সন্দ্বীপে মাছ ধরা ট্রলারের পাখার আঘাতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, রোববার সকালে উপজেলার ধোপের খালীর শাড়ি খাইন খালে এ ঘটনা হয়।
আহত সন্তোষ দাশও হাতিয়ার গামছাখালী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে এএসআই পংকজ জানান, সকালে মাছ ধরার ট্রলারটি ধোপের খালীর শাড়ি খাইন খালে চরে আটকে যায়।
ট্রলারটি সরাতে কয়েকজন নেমে ধাক্কা দেয়ার সময় পাখার আঘাতে পরেশ ও সন্তোষ আহত হন।
গুরুতর অবস্থায় দুপুরে তাদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরেশকে মৃত ঘোষণা করেন।
