মোটরসাইকেল শিখতে গিয়ে মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় মোটরসাইকেল চালানো শেখার সময় দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে এই দুর্ঘটনায় নিহত জাহিদ মোল্লা (১৬) উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের হারুণ মোল্লার ছেলে।
সরিষাবাড়ি থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, ঈদ উপলক্ষে বাড়িতে আসা তার এক আত্মীয়ের মোটরসাইকেলটি বিকালে চালাতে যার জাহিদ। মোটরসাইকেল চালানোর সময় বাড়ির পাশে মাজালিয়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বিল্লাল আরো জানান, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য পরিবার পরিজনকে অনুমতি দেওয়া হয়েছে।
নিহত জাহিদের বাবা হারুণ মোল্লা জানান, মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে তার ছেলের মৃত্যু হয়েছে।
