বিয়ের দাবি করায় মাথা ফাটাল প্রেমিক
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দিনভর অনশন করেছে শরীয়তপুর সদরের এক তরুণী। অনশন শেষে ওই প্রেমিকই মাথা ফাটিয়ে দিয়েছে মেয়েটির।
পুলিশ জানিয়েছে, শুক্রবার এ ঘটনায় আহত মেয়েটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেমিক পলাতক রয়েছে।
মেয়েটির মা (কারো পরিচয় প্রকাশ করা হলো না) সাংবাদিকদের জানান, তার মেয়ের সঙ্গে সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের কীর্তিনগরের আবুল কালাম বেপারীর ছেলে মো. হানিফের সম্পর্ক গড়ে ওঠে মোবাইল ফোনের মাধ্যামে।
এরপর গত এক বছরে তাদের মধ্যে ঘনিষ্ঠ মেলামেশাও হয়।
সে যেতে না চাইলে হানিফ বাসের লাঠি দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়।
এ ব্যাপারে প্রেমিকা সাংবাদিকদের জানান, হানিফের সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে এক বছরে। বিয়ের প্রলোভন দেখিয়ে তারা অন্তরঙ্গ মেলামেশাও করে।
এখন হানিফ অন্যত্র বিয়ে করতে চাইলে মেয়েটি তার বাড়ি গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে।
হানিফের বাবা আবুল কালাম বেপারী জানান, মেয়েটি হঠাৎ তাদের বাড়ি গিয়ে তার ছেলের সঙ্গে বিয়ের দাবিতে অনশন শুরু করে। তারা সবাই তাকে চলে যেতে বললেও সে যেতে রাজি হয়নি।
তিনি আরো বলেন, “এক পর্যায়ে হানিফ লাঠি দিয়ে মেয়টির মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়।”
ঘটনার পর থেকে হানিফ পলাতক থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি।
