২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় মাইক্রোবাস চালক খুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2014, 02:23 PM

Updated : 22 Aug 2022, 06:48 PM

শৈলকুপা থানার ওসি ইকবাল বাহার চৌধুরি জানান, সোমবার সকালের দিকে ধাওড়া গ্রামের রাস্তার পাশে লাশটি দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

নিহত রানা উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসের চালক ছিলেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতের গলায় ফাঁসের চিহ্ন আছে। সারা শরীর ও মুখে কাদা মাখানো।”

তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।