২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুই লাশ উদ্ধার

সিলেটের সদর ও ওসমানীনগর উপজেলায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2014, 07:37 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শনিবার দুপরে ওসমানীনগরের বুরুঙ্গা ও বিকালে সদরের খাদিমনগর থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বিমানবন্দর থানার থানার ওসি মো. শাহ জামান জানান, বিকাল ৩টার দিকে খাদিমনগর এলাকার কুরবান টিলার পাশে একটি ধান ক্ষেতে আনুমানিক ৩৫ বছর বয়সী এ ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানান ওসি।

ওসামনীনগর থানার ওসি জুবের আহমদ জানান, দুপুরে বুরুঙ্গা এলাকার তিলাপাড়া গ্রামের একটি খাল থেকে অনুমানিক ২৩ বছর বয়সী এক যুবকের হাত-পা বাঁধা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। লাশের হাত বাঁধা ছিল এবং গলায় আঘাতের চি‎হ্ন রয়েছে।”

তবে তার পরিচয় জানা যায়নি।