২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে অস্ত্র উদ্ধার, গৃহবধূ আটক

কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে দেশে তৈরি একটি বন্দুক ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এরপর ওই বাড়ি থেকে এক নারীকে আটক করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 03:13 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শুক্রবার ভোরে সিপাহী পাড়া এলাকা থেকে আটক আয়েশা বেগম (২৮) ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীপাড়ার আবদুল মালেকের স্ত্রী।

মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, অভিযানের সময় আবদুল মালেক পালিয়ে গেলেও ওই বাড়ি থেকে দেশে তৈরি একটি লম্বা বন্দুক ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মালেকের স্ত্রী আয়েশাকে আটক করে পুলিশ।

উদ্ধার করা অস্ত্র আবদুল মালেকের বলে জিজ্ঞাসাবাদে আয়েশা স্বীকার করেছেন বলে জানান ওসি আলমগীর হোসেন।

এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হবে বলে জানান তিনি।