২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাককে ধাক্কা, ২ বাসযাত্রী নিহত

ফরিদপুরের সদর উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে একটি বাসের দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 05:06 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

বুধবার বেলা ২টার দিকে উপজেলার শিবরামপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের ওবায়দুর রহমান ও বরগুনার উন্মানিয়া গ্রামের বজলু।

আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর ট্র্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত চিকিৎসক মো. হাসান।

ফরিদপুর কোতয়ালী খানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, বেলা ২টার দিকে ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস শিবরামপুর এলাকায় আগে থেকে দাঁড়িয়ে থাকা বালি ভর্তি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক রাস্তার পাশে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খেলে বাসের ২২ যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে ওবায়দুর রহমান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বজলু ফরিদপুর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।