২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 04:33 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম জানান, বুধবার সকালে তুজারপুর ইউনিয়নে নির্মাণাধীন জান্দি রেল স্টেশনের জায়গা ভরাটের জন্য কোন গ্রাম থেকে মাটি নেয়া হবে তা নিয়ে জান্দি ও গজারিয়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুদলের সংঘর্ষ শুরু হয়।

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫৩ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

এ ঘটনায় হাসান ও লিয়াকত নামে পুলিশের দুই এসআই ও শহিদুল ইসলাম নামে এক কনস্টেবল আহত হয়েছেন।

আহত গ্রামবাসীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।