২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাম বিস্ফেরণে শ্রমিক নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ড্রাম ঝালাই করার সময় বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 08:47 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

মঙ্গরবার হোগালগাঁও এলাকায় এ দুর্ঘটনায় নিহত মামুন (২৭) স্থানীয় একটি ঝালাই দোকানের কর্মচারী। তিনি পাটাভোগ ইউনিয়নের নাগরবাগ গ্রামের আবু বক্করের ছেলে।

এরাকাবাসী জানান, ড্রেজারের কাজে ব্যবহৃত মুখ বন্ধ একটি খালি ড্রাম ঝালাই করছিলেন মামুন। এ সময় বিকট শব্দে ড্রামটি বিস্ফোরতি হয়।

গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ড্রামের মুখ বন্ধ থাকায় ভেতরে গ্যাসের সৃষ্টি হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছে।

শ্রীনগর থানার এসআই আব্দুল জলিল জানান, লোক মুখে খবরটি শোনর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।