২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অভিযানে পর্নোসিডি-বই উদ্ধার

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকা থেকে স্টেশন রোড পর্যন্ত ফুটপাথে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পর্নো সিডি ও বই জব্দ করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 07:54 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রোববার বিকালে ফুটপাথে বিক্রির জন্য রাখা তিন হাজার পর্নো সিডি ও ৪০০ বই জব্দ করা হয় বলে জানান নগর পুলিশের সহকারী কমিশনার  (কোতোয়ালী জোন) শাহ আব্দুর রউফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিকালে ফুটপাথে অভিযান চালানোর সময় হকাররা তাদের অস্থায়ী দোকান ফেলে পালিয়ে যায়। এসময় তাদের দোকান থেকে এসব সিডি ও বইগুলো জব্দ করা হয়।”