২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুলার আগুন ছড়িয়ে পুড়ল চার ঘর

চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাটে একটি বাড়ির রান্নাঘরের আগুন ছড়িয়ে চারটি বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 01:11 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রোববার সকাল সাড়ে ৬টার দিকে বারৈপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া জানিয়েছেন।

কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিশ্বান্তর বলেন, সকালের দিকে ওই এলাকার একটি বাড়ির রান্না ঘরের চুলার আগুন ছড়িয়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।