সুনামগঞ্জে অ্যাম্বুলেন্স খাদে, রোগীসহ নিহত ২
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে চালকের পাশাপাশি রোগীও নিহত হয়েছেন।
শনিবার রাত ১১টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের দামধরটুপি এলাকায় এই দুর্ঘটনায় ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দক্ষিণ-সুনামগঞ্জ থানার ওসি মো. আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোগীবাহী অ্যাম্বুলেন্সটি সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে দামধরটুপি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।”
এতে চালক ও রোগী ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা সেখানে উদ্ধার কাজে হাত দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
