২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের সম্মানে ডিএমপি’র ইফতার

সাংবাদিকদের সম্মানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শনিবার এক ইফতারের আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 11:53 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে আয়োজিত ওই ইফতারে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ অংশ নেন।

এছাড়াও ডিএমপি’র অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল, মিলি বিশ্বাস, শেখ মারুফ হাসান, ইব্রাহিম ফাতেমীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ইফতারে উপস্থিত ছিলেন।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আখতারুজ্জামান লাবলু, সাধারণ সম্পাদক আবু সালেহ আকনসহ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার  ও সাংবাদিকবৃন্দ ইফতারে অংশগ্রহণ করেন।   

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

কমিশনার বেনজীর আহমেদ সকল সাংবাদিককে তাদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।