পাওনাদার এড়াতে আত্মগোপনে ব্যবসায়ী
পাওনাদারদের কাছ থেকে বাঁচতে নিজেই বাড়ি থেকে পালিয়েছিলেন চট্টগ্রামের কদমতলী এলাকার মোটরপার্টস ব্যবসায়ী শহীদুল ইসলাম।
নিখোঁজের ৪০ দিন পর শুক্রবার বাগেরহাট সদর থেকে শহীদকে (৪২) উদ্ধার করে শনিবার চট্টগ্রামে নিয়ে আসে পুলিশ।
নগরীর কদমতলী এলাকার জাহাঙ্গীর মার্কেটে বনানী মোটর্স নামে শহীদের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার বাসাও কদমতলী এলাকায়। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নজরুল ইসলামের ছেলে।
রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২ জুন শহীদ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। এই ঘটনার পর ৪ জুন স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী। এর পরে অনুসন্ধান চালিয়ে বাগেরহাটে তার অবস্থান শনাক্ত করা হয়।
এই পুলিশ কর্মকর্তা জানান, পাওনাদাররা শহীদকে প্রতিদিনই টাকার জন্য চাপ দিতে থাকলে অপারগ হয়ে তিনি আত্মগোপনে চলে যান।
গত ২ জুন চট্টগ্রাম থেকে প্রথমে সিলেটে আসেন শহীদ। পরে নিজের মোবাইল ফোন বন্ধ করে বাগেরহাট সদরে চলে যান।
সেখানে রফিক বাবুর্চি নামে একজনের সঙ্গে তার পরিচয় হলে তার সঙ্গেই থাকা শুরু করেন। নাম পরিচয় গোপন করে একটি দোকানে কাজ করা শুরু করেন।
পুলিশ কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন পর্যবেক্ষণের পর মোবাইল কথোপকথনের সূত্র ধরে রফিক বাবুর্চির মাধ্যমে শহীদের অবস্থান শনাক্ত করা হয়।
