চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৮
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ বাজারে মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আটজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে চাঁদপুরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে হাজীগঞ্জ বাজারগামী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়।
একই সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল সিএনজিকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মাইক্রোবাস ও সিএনজি পাশের খালে পড়ে যায় বলে হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান।
তিনি সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
