২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে পুড়েছে চার ঘর

চট্টগ্রাম নগরীর উত্তর সরাইপাড়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে চারটি বসত ঘর পুড়ে গেছে।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 06:13 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শুক্রবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে আগ্রাবাদ দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর প্রহ্লাদ সিংহ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে উত্তর সরাইপাড়ার গণি সর্দার বাড়ি এলাকার আহমদুর রহমানের সেমিপাকা ঘরে আগুন লাগে।

“গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এতে চারটি সেমি পাকা ঘর পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।” 

আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের মোট পাঁচটি গাড়ি রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রহ্লাদ সিংহ জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।