২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 05:58 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শুক্রবার দুপুরে ছত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা। 

মৃতরা হল- স্থানীয় মাসুদ রানার মেয়ে মুন্নি (১২) ও মেহেদী হাসানের মেয়ে সাবিনা খাতুন (৯)।

মুন্নি ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে এবং সাবিনা ছত্রাজিতপুর প্রথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ত।

চেয়ারম্যান মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের দিকে ফুলতলা বাজারের কাছে একটি পুকুরে গোসল করতে গিয়ে শিশু দুটি ডুবে যায়। বেলা আড়াইটার দিকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।