মাগুরায় ট্রাকচাপায় রিকশা চালক নিহত
মাগুরা শহরে ট্রাক চাপায় এক রিকশা চালক নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১টার দিকে ঢাকা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাগুরা সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেন।
নিহত মো. বাবু (৪২) শহরের পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জাহাঙ্গীর বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের দিকে নিজের রিকশা নিয়ে রাস্তা অতিক্রম করার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রাক চালক দ্রুত ট্রাকটি নিয়ে পালিয়ে যায় বলে জানান ওসি।
