২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ঈদে যানজট কম হবে: যোগাযোগমন্ত্রী

গত চার ঈদের তুলনায় এবার ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে জনদুর্ভোগ ও যানজট কম হবে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 07:11 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

বৃহস্পতিবার বিকালে তিনি গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবচেয়ে যানজট প্রবণ এলাকা কালিয়াকৈরের চন্দ্রা মোড়ে মহাসড়ক চওড়া করার কাজ দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

সড়কের চার লেনের কাজ শুরু হওয়ায় পরিস্থিতির এ উন্নতির আশা প্রকাশ করে তিনি বলেন, মহাসড়কগুলোয় যানজট কমাতে সংস্কার কাজ অব্যাহত রাখা হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ৪০ ফুটের চেয়ে বেশি রাস্তা চওড়া করায় যানজট নিরসনে স্থায়ী সমাধান হয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী সড়ক সম্প্রসারণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় মন্ত্রীর সাথে অন্যদের মধ্যে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক।