২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় হত্যার দায়ে যাবজ্জীবন 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একটি হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 03:11 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

সাজার আদেশ পাওয়া আবু ছিদ্দিক (৫০) উপজেলার গামরুলী গ্রামের বাসিন্দা।

পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের বৃদ্ধ আবদুল হাকিম মিয়াকে হত্যার অভিযোগে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ বৃহস্পতিবার এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদির ভূঁইয়া জানান, ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার সময় আবদুল হাকিম মিয়াকে লাঠিপেটা করেন আবু ছিদ্দিক।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাকিম মিয়া।

পরদিন নিহতের ছেলে লোকমান মিয়া কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৬ সালের ৯ জানুয়ারি পুলিশ ছিদ্দিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।