সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের চান্দগাঁওয়ের মৌলভীর পুকুর পাড় এলাকায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরো একজন।
মৃত মো. সোহেল (৩০) বরিশালের মঠবাড়িয়া গ্রামের রুস্তম খানের ছেলে।
অসুস্থ মো. কবিরকে (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে।
এসআই ছমি উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তিনজন শ্রমিক স্থানীয় আহমদ নবীর বাসার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। তাদের মধ্যে দুজন বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন এবং সোহেল সেখানেই মারা যান।
তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই ছমি জানান।
