আশুলিয়ায় কারখানায় সংঘর্ষে আহত ১০
সাভারের আশুলিয়ার জিরাব এলাকায় একটি পোশাক কারখানায় শ্রমিক ও মালিকপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার সকালের দিকে ‘সাউদার্ন ডিজাইন লিমিটেডে’ এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। এদের মধ্যে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. সোহাগকে ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। সংঘর্ষে সোহাগের মাথা ফেটে গেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা সোহাগকে মারধর করলে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পরে সকাল ৯টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয় এবং কর্তৃপক্ষ এক দিনের জন্য ছুটি ঘোষণা করেন।
আব্বাসের বাড়ি জিরাব এলাকায়।
