২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়নগরে আ.লীগ নেতার উপর বোমা হামলা

যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে লক্ষ্য করে বোমা হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 02:50 PM

Updated : 29 Aug 2022, 02:31 PM

অভয়নগর থানার ওসি খবির উদ্দিন জানান, বুধবার ভোরে উপজেলার নওয়াপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় আওয়ামী লীগ নেতা এনামুল হক বাবুল অক্ষত রয়েছেন।

ওসি জানান, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এনামুল ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে তার সামনে ও পেছনে তিনটি বোমা ফাটানো হয়। এ সময় তিনি দৌঁড়ে মসজিদে ঢুকে পড়ায় বেঁচে যান।

দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে আগে থেকেই মসজিদের বাইরে অপেক্ষা করছিল বলে ধারণা করছে পুলিশ। তবে জড়িতদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।