২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত কর্মীকে ধরে পুলিশে দিল জনতা

নিষিদ্ধ সংগঠন  হিযবুত তাহরির কর্মী সন্দেহে চট্টগ্রাম নগরীতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 08:58 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর টেরিবাজার এলাকা থেকে আফজালুর রহমানকে (৩০) গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে হিযবুত তাহরির বেশ কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে টেরিবাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন আফজালুর। তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাকে ধরে দেহ তল্লাশি করে।

পরে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন এলাকাবাসী।

আফজালুরের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

“তবে তিনি বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন,” বলেন ওসি মহিউদ্দিন।