মেয়ের সঙ্গে মার্কেটের পথে বাসচাপায় মার মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত আনারকলি বেগম (৫৫) রায়েরবাগের মেরাজ নগরে স্বামী হযরত আলী ও পাঁচ ছেলে-মেয়ে নিয়ে থাকতেন।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান।
বিউটি সাংবাদিকদের বলেন, রাজধানী সুপার মার্কেটে যাওয়ার জন্য বিকালে মেরাজনগর মসজিদ গলির বাসা মায়ের সঙ্গে বেরিয়েছিলেন তিনি।
রায়েরবাগ বাসস্ট্যান্ডের কাছে দুজন রাস্তা পর হওয়ার সময় একটি বাস তার মাকে (আনারকলি) চাপা দেয়।
আনারকলিকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়।
নিহত আনারকলির গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদেরগঞ্জে।
