২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সংর্ঘষ, আহত ১৫

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 01:55 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার সকালে উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামে এ সংঘর্ষের সময় কয়েকটি বাড়ি-ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে চতুল ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও বিএনপি সমর্থক মতিয়ার শরীফের সমর্থকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল খানের সমর্থকদের উপর হামলা এবং তাদের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চালায়।

পরে নজরুলের সমর্থকরা পাল্টা হামলা চালায় মতিয়ারের লোকদের উপর। এই ঘটনায় উভয় পক্ষে কমপক্ষে ১৫ জন  আহত হয়েছে।

আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বোয়ালমালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, “মতিয়ার শরীফের নেতৃত্বে তার সমর্থকরা আমার লোকদের উপর হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করেছে।”

মতিয়ার শরীফ পাল্টা অভিযোগ করে বলেন, “নজরুলের লোকজন আমার সমর্থকদের উপর হামলা করার কারণেই পাল্টা হামলা হয়েছে।”