২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর ইফতার

রমজানের অষ্টম দিনে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 10:31 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনার সম্মানে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী এই ইফতার অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিল ঘুরে সশস্ত্র বাহিনীর সদস্য এবং অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদও এই অনুষ্ঠানে অংশ নেন।

মন্ত্রীদের মধ্যে ছিলেন আবুল মাল আবদুল মুহিত, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমদ, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, আব্দুল লতিফ সিদ্দিকী, হাসানুল হক ইনু, মোশাররফ হোসেন, সৈয়দ আশরাফুল ইসলাম, আ ফ ম মুস্তফা কামাল, এ এইচ মাহমুদ আলী, আনিসুল হক, নুরুল ইসলাম নাহিদ, খন্দকার মোশাররফ হোসেন, মুজিবুল হক।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান ও তারেক আহমেদ সিদ্দিক ইফতার অনুষ্ঠানে ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুসহ রাজনীতিক এবং কূটনীতিক ও উচ্চপদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকায় কূটনৈতিক কোরের ডিন শায়ের মোহাম্মদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসন ইফতারে অংশ নেন।

সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মো. ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ সাইফুল হক এসময় উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে পৌঁছলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, তিন বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান।