২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে আরেক কর্মকর্তা খুন  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে আরেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 08:31 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

রোববার রাত ১২টার দিকে তারাব পৌরসভার রূপসী প্রধান বাড়ি এলাকায় জাহাঙ্গীর আলম বাবুর (৩৩) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

মৃত জাহাঙ্গীর আলম যাত্রামুড়া এলাকার নাসা তাইপে কোম্পানির জ্যেষ্ঠ প্রসাশনিক কর্মকর্তা।

এর আগে রোববার দুপুরে তারাব পৌরসভার কাজীপাড়া এলাকায় ‘নিউ ঢাকা এক্সপোর্ট’ নামের  জুতা কারখানার ব্যবস্থাপক আবুল মুনসুর আহাম্মেদের (৫৫) লাশ পাওয়া যায়। তার শরীরেও জখমের চিহ্ন ছিল।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাশিদ জানান, রাত সাড়ে ১১টার দিকে রূপসী-মুড়াপাড়া সড়কের রূপসী প্রধান বাড়ি এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ওই যুবকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর এখানে ফেলে রেখে গেছে, বলেন তিনি।

লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।

প্রতিষ্ঠানের লোকজন জাহাঙ্গীর আলম বাবুর পরিচয় নিশ্চিত করেছেন। তার বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার পশ্চিম কেরুয়া গ্রামের তবিকুল্লার ছেলে।

এ ব্যপারে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই রশিদ।