২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানির মামলায় জয়নাল হাজারীকে তলব

মানহানির মামলায় ফেনীর সাবেক সাংসদ ও দৈনিক হাজারীকা পত্রিকার সম্পাদক জয়নাল হাজারীসহ চার বিবাদীকে তলব করেছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 06:00 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

সোমবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. খাইরুল আমিন এ আদেশ দেন।

বিবাদীদের আগামী ১৯ অগাস্টের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়।

গত ৬ জুলাই ফেনীর বিচারিক হাকিম আদালতে ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর কহিনুর আলম ৫০ লাখ টাকার মানহানির এ মামলাটি দায়ের করেন।

মামলার অপর বিবাদীরা হলেন- দৈনিক হাজারীকা প্রতিদিনের প্রকাশক ইব্রাহিম পাটোয়ারী, প্রধান প্রতিবেদক মো. জোবায়ারে ও ফেনী প্রতিনিধি যতন মজুমদার।

Image
জয়নাল হাজারী

জয়নাল হাজারী

মামলায় বলা হয়, গত ১০ জুন দৈনিক হাজারীকা প্রতিদিন পত্রিকার ৭ম পৃষ্ঠায় ‘একরাম হত্যা মামলায় কহিনুর গ্রুপের ২ ছাত্রলীগ নামধারী কিলারের ৩ দিনের রিমান্ড’ শিরোনামে একটি সংবাদ এবং ১৮ জুন একই পত্রিকার ৭ম পৃষ্ঠায় ‘একরাম হত্যা মামলায় কিলার রাসেল ও রায়হানের স্বীকারোক্তি, পবনের ফের রিমান্ড॥খুনিদের রক্ষায় চাঁদা আদায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

প্রতিটি সংবাদে বাদী কহিনুর আলমের নাম ষড়যন্ত্রমূলকভাবে জড়িয়ে তার সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। এজন্য তিনি পত্রিকার সম্পাদক, প্রকাশক, প্রধান প্রতিবেদক ও ফেনী প্রতিনিধির বিরুদ্ধে এ মানহানি মামলা দায়ের করেন।