২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চুরি হওয়া রেলের তারসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে রেল লাইনের চুরি হওয়া কয়েকশ গজ বৈদ্যুতিক তারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 05:14 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

সোমবার সকালের দিকে আমবাগান রেল ক্রসিং এলাকায় একটি বস্তির পাশের একটি গুদাম থেকে তারগুলো উদ্ধার করা হয় বলে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুক জানান।   

গ্রেপ্তার মো. জাকির হোসেন কুদ্দুসের (৪২) গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। চট্টগ্রামের ঝাউতলা এলাকার বাসিন্দা তিনি।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে আমবাগান জংশন কেবিন এলাকা থেকে পাহাড়তলী স্টেশন পর্যন্ত আধা কিলোমিটার এলাকার রেল লাইনে বিদ্যুৎ সরবরাহকারী বেশ কয়েকশ গজ তার চুরি করে দুর্বৃত্তরা।

ঘটনার পর থকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। এক পর্যায়ে ওই গুদামে তারসহ কুদ্দুসকে পাওয়া যায়। তবে তার অন্য সঙ্গীরা পালিয়ে যায়।

তার চুরির সঙ্গে সংঘবদ্ধ একটি চক্র জড়িত বলে পুলিশ কর্মকর্তা ফারুক জানিয়েছেন।