চট্টগ্রামে তড়িতাহত হয়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় তড়িতাহত হয়ে মারা গেছেন জুতা কারখানার এক শ্রমিক।
সোমবার ভোরে এ ঘটনায় নিহত মো. শামীম (২২) ওই এলাকার ‘রুবিনা সু ফ্যাক্টরি’ নামে একটি কারখানায় কাজ করতেন।
শামীমের সহকর্মীদের বরাত দিয়ে তার মিজান জানান, তার ছেলে রাতে ফ্যাক্টরিতে কাজ করেন। ভোরে জানালা বন্ধ করার সময় পাশের একটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে আহত হন তিনি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়–য়া জানান, সকাল ৬টার দিকে শামীমকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
