২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রলীগকর্মীকে কুপিয়ে জখম

বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 12:54 AM

Updated : 22 Aug 2022, 06:39 PM

রোববার রাত সাড়ে ১০টার দিকের ঘটনায় আহত শেফান হাওলাদার হাসান (২৪)  ওই কলেজ শাখা ছাত্রলীগের কর্মী। তিনি বটতলা এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে।

কলেজে ‘ভর্তি বাণিজ্য’ নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হামলা হয়েছে বলে পুলিশের ধারণা।

প্রত্যক্ষদর্শী ছাত্রলীগকর্মী মো. ইভান সাংবাদিকদের বলেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম বাপ্পীর কাছে রাতে গিয়েছিল শেফান। এসময় অস্ত্রধারী ১০/১২ জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।

হাসানের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, হামলার খবর পেয়ে কলেজে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।