ডিআরইউ সভাপতি শাহেদকে ‘অপহরণের’ চেষ্টা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টার অভিযাগ পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি মোড়ে এই ঘটনা ঘটে বলে শাহেদ চৌধুরী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ডিআরইউ কার্যালয় থেকে মাইক্রোবাসে করে বেরিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গুলশানের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। সন্ধ্যা ৬টার দিকে বিজয় সরণি মোড়ে যানজটে পড়েন।
এসময় হৈ চৈ ও ধস্তাধস্তির এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে দুই যুবক তাকে ফেলে দ্রুত পালিয়ে যায় বলে জানান শাহেদ।
যাওয়ার সময় ওই যুবকরা ‘এবার বেঁচে গেলি, দেখি তুই ঢাকায় কিভাবে থাকস’ বলে হুমকি দেয়া ছাড়াও অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করে বলে জানান শাহেদ চৌধুরী।
এ ব্যাপারে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরকম একটি ঘটনা তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
সভাপতিকে ‘অপহরণ’ চেষ্টার প্রতিবাদে সোমবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে সমাবেশ ডেকেছে ডিআরইউ।
