২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে গৃহবধূ খুন, স্বামী ও দেবর গ্রেপ্তার

ফেনী সদর উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 04:49 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

রোববার লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামে নিহত হোসনা আক্তার (৩২) একই ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আলী আহম্মদের মেয়ে।

এ ঘটনায় জড়িত সন্দেহে হোসনার স্বামী মীরগঞ্জ গ্রামের মোশারফ হোসেন ও তার ভাই জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী মডেল থানার বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোতাহের হোসেন জানান,

বিয়ের পর থেকে হোসনাকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই বিভিন্নভাবে নির্যাতন করত বলে জানিয়েছে এলাকাবাসী।

এ কারণে নিহতের ভাই কামাল উদ্দিন কামাল বেশ কয়েকবার বোগদাদিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগও করেছিলেন। 

স্বজনদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে হোসনাকে তার স্বামী ও দেবর বেধড়ক পিটিয়ে আহত করে। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফেনী সদর হাসপতপালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। 

দুপুরে নিহতের ভাই কামাল বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ মোশারফ ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।