২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীর মোজায় ৬ কেজি সোনা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক যাত্রীর পায়ের মোজার ভেতর থেকে ছয় কেজি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 11:47 AM

Updated : 22 Aug 2022, 06:39 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

উদ্ধার করার বারের প্রতিটির ওজন এক কেজি।

বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিক বলেন, “আটক যাত্রী শাহানুর আলম (৪০) তার মোজার ভেতর দুই পায়ের সঙ্গে স্কচ টেপ দিয়ে আটকিয়ে সোনাগুলো নিয়ে এসেছিলেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ‘গ্রিন চ্যানেলের’ পাশ থেকে তাকে আটক করা হয়।”

শাহানুর ভোর সাড়ে ৫টার দিকে মালয়েশিয়া থেকে বিজি ০৮৭ এর একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামেন।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান শুল্ক কর্মকর্তা সম্প্রীতি প্রামাণিক।