২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ২ মানবপাচারকারী আটক

কক্সবাজার শহর থেকে মানবপাচারকারী দুই দালালকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 09:01 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

এরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকার মোহাম্মদ আলীর ছেলে আলী আজগর (২৩) ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ওলুবনিয়া এলাকার বখতিয়ার আহমদের ছেলে নুরুল আবছার (২২)।

কক্সবাজার সদর থানার এসআই কামাল হোসেন জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকা এই দুজনকে আটক করা হয়।

এসআই কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালয়েশিয়ায় মানবপাচারের জন্য লোক মজুদের তৎপরতা চালানোর সময় এদের আটক করা হয়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলেছে।