চট্টগ্রামে অবৈধ কাঠসহ ট্রাক আটক
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ছয়লাখ টাকার ‘অবৈধ’ কাঠসহ একটি ট্রাক আটক করেছে জেলা বনবিভাগ।
শুক্রবার সকালে হাটহাজারি উপজেলার চাড়িয়া এলাকা থেকে ওই ট্রাকটি আটক করা হয় বলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাড়িয়া বাজার এলাকায় ভোরে বন বিভাগের কর্মকর্তারা ট্রাকটি থামানোর সংকেত দিলে ট্রাকে থাকা লোকজন ট্রাক রেখে পালিয়ে যায়।
পরে ট্রাক থেকে প্রায় ৫০০ ঘনফুট অবৈধ সেগুন, গামারী, মেহগনি ও গোলকাঠ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গাছগুলো সরকারী বাগানের গাছ দাবি করে গাছের আনুমানিক দাম ছয় লাখ টাকা বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
