২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় ট্রাক-সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 12:34 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় আরো দুই আহত হয়েছেন।

নিহতরা হলেন- ফুলপুর উপজেলার কাঁচামাল ব্যবসায়ী মনির হোসেন (২৫) ও এক ট্রাক চালকের সহকারী শফিক (২৬)। শফিকের বাড়ি শেরপুর জেলায়।

আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।

ওসি আবুল কালাম আজাদ আরো জানান, বৃহস্পতিবার গভীর রাতে মেহেরবাড়ি এলাকায় দুই দিক থেকে বেপরোয়া গতিতে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। আহত হন অপর দুইজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।