রাজবাড়ীতে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজবাড়ীর একটি আদালত।
বৃহস্পতিবার রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং অতিরিক্ত দায়রা জজ মো. আতোয়ার রহমান এ রায় দেন।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায় ,২০১২ সালের ৭ জানুয়ারি স্কুল ফেরত প্রতিবেশী এক শিশুকে মোবাইলে গেম খেলার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে সাকের। এ ঘটনায় ওই শিশুটির দাদা বাদী হয়ে ওই দিনই রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন।
