২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের সাংবাদিক নজিবর রহমান নেই

বাগেরহাটের প্রবীণ সাংবাদিক শেখ নজিবর রহমান (৭৯) আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 08:44 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার বিকালে জেলা শহরের পূর্ব বাসাবাটির বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে নাতি নাতনি ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নজিবর রহমানের ভাগনে আশেক ইব্রাহিম জানান, বৃহস্পতিবার সকালে বাগেরহাট শহরের দড়াটানা মসজিদে ও স্বাধীনতা উদ্যানে দুটি জানাজা এবং সদর উপজেলার বেমরতা ইউনিয়নের দত্তকাঠি গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

নজিবর রহমান এক সময়ে বাগেরহাট থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণ বাংলার নির্বাহী সম্পাদক ও দৈনিক দক্ষিণকন্ঠের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি পাকিস্তান আমলে বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন।

মৃত্যুর আগে সাংবাদিক নজিবর রহমানকে বাগেরহাট প্রেসক্লাব সম্মানসূচক আজীবন সদস্য পদ দেয়। তার মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাবের ষভাপতি বাবুল সরদার, সাধারণ সম্পাদক নীহাররঞ্জর সাহাসহ জেলায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।